লিড নিউজ

চট্টগ্রামে ৯টি সরকারী স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসবিএন ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ৯টি সরকারি স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েব‍সাইটে (www.eductg.gov.bd) এ ফলাফল পাওয়া যাচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

সূত্র আরও জানায়, সরকারী প্রতি স্কুলগুলোতে এবার ৫টি শ্রেণীতে মোট ৩৫৫৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

এর মধ্যে ৫ম শ্রেণীতে ১৯২০ জন, ষষ্ঠ শ্রেণীতে ৬৫৫ জন, সপ্তম শ্রেণীতে ৪৫ জন, অষ্টম শ্রেণীতে ১৬৫ জন এবং নবম শ্রেণীতে ৭৭১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

তবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হলেও নবম শ্রেণীতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করানো হবে।

এর আগে ২২ ডিসেম্বর পঞ্চম ও অষ্টম শ্রেণীর এবং ২৬ ডিসেম্বর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button