লিড নিউজ

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট মিডিয়া ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিশৃংখলা সৃষ্টিকারী কর্মকান্ড, মাদকদ্রব্য উদ্ধার, জাল টাকা উদ্ধার, ভিকটিম উদ্ধার, জঙ্গি তৎপরতা, অবৈধ অস্ত্র ব্যবসায়ী, মানব পাচারকারী, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বজায় রেখেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শ্রীমঙ্গল থানাধীন উত্তর লামুয়া গ্রামস্থ আটককৃত আসামীর বাড়ীর সামনের কাঁচা রাস্তা উপর থেকে ১৮০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ২ টি সিমকার্ডসহ এক আসামীকে আটক করে র‌্যাব র‌্যাব-৯।

আটককৃত আসামীর মো. মাসুদ মিয়া প্রকাশ মোশাহিদ ওরফে মোর্শেদ (৪৫) উত্তর লামুয়া গ্রামের মৃত. বারিক মিয়ার ছেলে। সে মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতার করায় স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেছে।

উদ্ধাকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button