লিড নিউজ

যে কারণে কারাদন্ড হয় বানিয়াচংয়ের ৬ যুবকের

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নূর-ই আলম। গত সোমবার বিকাল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই স¤্রাট,এএসআই হারুন,দেলোয়ার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে বানিয়াচং সদরের যাত্রাপাশা থেকে গরীব হোসেন মহল্লার হাজী আ:হকের পুত্র আ: মুকিত (৩০),যাত্রাপাশা মহল্লার হাজী আহমদ আলীর পুত্র আলী আকবর (২০),দক্ষিণ যাত্রাপাশার মৃত আমির হোসেন মিয়ার পুত্র মো:জুম্মন মিয়া (২৫),যাত্রাপাশা মহল্লার নুর ইসলাম মিয়ার পুত্র আক্তার মিয়া (২৫),যাত্রাপাশা মহল্লার গোলাম মোস্তফা মিয়ার পুত্র আবু ইউছুফ (২৫) ও পশ্চিম যাত্রাপাশার আব্দুল কদ্দুছ মিয়ার পুত্র মিজানুর রহমান (২২) কে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করেন। পরে আটককৃতদের ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার ভূমি) নূর-ই আলমের কাছে সোপর্দ করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আটক ৬ জুয়াড়িদের প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

Related Articles

Back to top button