লিড নিউজ

জিন্দাবাজারে অপহৃত সেই যুবক এখন থানায়

ডেস্ক রিপোর্ট।। নগরীর জিন্দাবাজার এলাকা থেকে অপহৃত যুবক ফারুক আহমদ থানায় এসেছে। রাত পৌনে ৯টার দিকে সে তার মামাকে নিয়ে আসে। এসএমপির এডিসি (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলেটির বরাত দিয়ে তিনি জানান, তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা এবং ব্ল্যাক চেকে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়। এরপর তার মামাকে নিয়ে সে থানায় আসে।
প্রসঙ্গত,নগরীর জিন্দাবাজার জল্লারপাড় সড়কের প্যারিস রেস্ট হাউসের সামন থেকে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ফারুক আহমদ নামের ওই যুবককে প্রকাশ্যেঅপহরণ করে নিয়ে যায় কয়েকজন যুবক । অপহরনকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অপহৃত ফারুক (২৮) সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দিঘীরপাড় এলাকার বাসিন্দা। তিনি জিন্দাবাজারের একটি জুতার দোকানে চাকরী করতেন।

Related Articles

Back to top button