লিড নিউজ

শাল্লায় ‘চলো হাওরে হাসি ফোটাই’-এর অর্থ প্রদান

২৬ মে শুক্রবার শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও ‘চলো হাওরে হাসি ফোটাই’য়ের সমন্বয়ক এইচ.কে খোকন এবং সদস্য বিনি আমিন রাসেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল রকিব তুহিন, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, গ্রুপ ফেসবুক ইভেন্টের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন-উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, ফেণি ভূষণ সরকার, অজয় তালুকদার, হাফিজুর রহমান, জাতীয় বঙ্গবন্ধু যুব পরিষদের শাল্লা উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী, ছাত্রলীগ নেতা পিপলু সরকার, পলাশ সরকার পল্টু, ইমন চৌধুরী, সৌমেন সরকার, রণি রায় ও রাজু রঞ্জন দাস প্রমুখ।
পরে ‘চলো হাওরে হাসি ফোটাই’ কর্তৃপক্ষ ১লাখ ২৭ হাজার ৫শ’ টাকা উপজেলার ৮৫ জন কৃষকদের মাঝে জনপ্রতি ১৫শ’ টাকা করে নগদ অর্থ প্রদান করেন।

Related Articles

Back to top button