লিড নিউজ

ছাতকে বৃদ্ধার লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি :: ছাতকে সামসুজ্জামান ওরফে মর্তুজ আলী (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে ইসলামপুর ইউপির গোয়ালগাঁও গ্রামের আকবর আলীর ছেলে সামছুজ্জামানের লাশ পার্শ্ববর্তী আফতরখালী থেকে পুলিশ উদ্ধার করে।

জানা যায়, বৃহস্পতিবার মর্তুজ আলী ছাতক শহরে বাজার করতে যান। রাতে বাড়িতে না ফেরায় সকালে বাড়ির পাশের আফতরখালীতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।

Related Articles

Back to top button