লিড নিউজ
কুলাউড়ায় দুর্গত এলাকায় ত্রান বিতরন করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক

সেলিম আহমেদ : অবিরাম বৃষ্টি পাহাড়ি অঞ্চল থেকে আসা বৃষ্টির পানির ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কুলাউড়ার ৩ ইউনিয়ন প্লাবিত । এই ৩টি ইউনিয়নের এলাকার দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতা ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ । সোমবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ ব্যক্তিগত উদ্যোগে ও আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ও আঞ্জুমানে আল ইসলাহ সংগঠনের নেতৃবৃন্দুদের সহযোগিতায় ভাঙ্গন কবলিত টিলগাঁও ইউনিয়নের বালিয়া , আশ্রয়গ্রাম, লালবাগ , ইছবপুর গ্রামের শতাধিক পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রি তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগ নেতা সাংবাদিক সেলিম আহমেদ , আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলার সহ সভাপতি মাওলানা মখলিছুর রহমান, টিলাগাঁও আল ইসলাহ এর উপদেষ্টা ডা. কেরামত আলী, টিলাগাঁও আল ইসলাহ সভাপতি মাও ইসমাইল খান, সাধারন সম্পাদক মশাহিদ আলী, টিলাগাঁও তালামীয সভাপতি আলামিন আহমদ, সাধারন সম্পাদক আকমল হোসেন, ইউনিয়ন তালামীয নেতা নুরুল আমিন রুবেল, জীবন আহমদ, কামরান আহমদ, আলমগীর হোসেন, রাসেল আহমদ, বাবর আহমদ, ইয়াসিন আলী, সাহিদুর রহমান শফি প্রমুখ । সোমবারে উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ মনু নদী ভাঙ্গন দুর্গত গ্রাম গুলো পরিদর্শন করেন ও সাথে ত্রান বিতরন করেন । গত রোববার অবিরাম বৃষ্টি পাহাড়ি অঞ্চল থেকে আসা পাহাড়ি পানির ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম ও শরিফপুর ইউনিয়নের চাতলাপুর ব্রিজ ও নিশ্চিন্তপুর এলাকার ৩ টি স্পটে ভাঙন দেখা দিয়েছে । এতে প্রায় অর্ধশতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পানিবন্দি আছে গ্রামের মানুষগুলো । বন্যা কবলিত এলাকার ঘর বাড়ি , আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ । এই সব প্লাবিত দুর্গত এলাকায় এখনো সরকারি কোনো ত্রান আসেনি ।



