লিড নিউজ
ওসমানীনগরে সিএনজি অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সিএনজি অটোরিক্সার ধাক্কায় হাবিবুর রহমান(৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরবাজার চিন্তামইন সড়কের মখদ্দুছ চৌধুরীর মাজারের সামনে ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান সিরাজ এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাবিবুর রহমান আরেকজনকে সাথে নিয়ে নাজিরবাজার থেকে তার শশুর বাড়ি ওসমানীনগরের খাগদিওর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। চিন্তামনি সড়কের মখদ্দুছ চৌধুরীর মাজারের সামনে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি সিএনজি আটোরিক্সা হাবিবুর রহমানের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান।
আহত হন মোটরসাইকেলের অজ্ঞতনামা অপর আরোহী। ঘটনার পর পর আটোরিক্সাটি পালিয়ে যায়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




