লিড নিউজ

বানিয়াচংয়ে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ ৪দিন পর উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি :  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মদনপুর হাওর থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পর বিষ্ণু দাস নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিষ্ণু দাস  উপজেলার রাজানগর গ্রামের হরিদাসের ছেলে। সে ঢাকার সাভারে অবস্থিত একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানানা, গত ৪ জুন বিষ্ণু নিখোঁজ হলে তার বাবা থানায় জিডি করেন। পরে বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ মদনপুর হাওরে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি অারও জানান, গ্রামের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button