লিড নিউজ

‘একজন আলোকিত মানুষের জীবনকথা’

আহমেদ আরিফ : প্রবীণ শিক্ষক,সাংবাদিক,কবি,সাহিত্যিক,উপন্যাসিক, রাজনীতিবিদ ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক গিয়াস উদ্দিন মাষ্টার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের শুড়িগাও গ্রামের বাসিন্দা। জন্ম ১লা সেপ্টেম্বর ১৯৩৬ সনে নরসিংদী জেলার শিবপুর উপজেলার চরনগদী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, পিতা মরহুম আব্দুস ছামাদ। ১৯৫৪ সালে সাটির পাড়া উচ্চ বিদ্যালয়,নরসিংদী হতে মেট্রিকুলেশন পাশ করার পর ১৯৫৫ সাল হতে স্ব-পরিবারে স্থায়ীভাবে শুড়িগাও গ্রামে বসবাস করছেন। ১৯৬৩ সনে তৎকালীন আধা-সরকারি লিয়াকতগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করার মাধ্যমে উনার চাকুরি জীবন শুরু করেন। তিনিসহ মাত্র ২ জন শিক্ষক নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হলেও বতমানে এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এ উন্নীত হয়েছে এবং উপজেলার মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি লাভ করেছে। প্রবীন এ শিক্ষকের হাত ধরে ধীরে ধীরে সমগ্র লক্ষীপুর ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। ১৯৯৪ সালে শিক্ষকতা পেশা হতে অবসর গ্রহণ করার পর সাভেয়ার হিসেবে মানুষের আস্থা লাভ করেন এবং ২০১২ সাল পযন্ত এ পেশায় নিয়োজিত ছিলেন। কমজীবনের প্রথম থেকেই এই জ্ঞান পিপাসু মানুষটির সাহিত্য সাধনার তৃষ্ণা ছিল। আর তাইতো ১৯৬৭/৬৮ সনে দোয়ারাবাজার হতে প্রকাশিত “দোয়ারা তরঙ্গ” নামে পাক্ষিক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন এবং পাশাপাশি সাহিত্যকর্ম এ তিনি আত্মনিয়োগ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো হলো- কবিতা- ‘ওরাও মানুষ’, ‘অন্তরায়’, ‘হা-ভাত’ ও ‘উদাসী’। কাব্য-সাহিত্য- ” একে গেলো নদী”। প্রবন্ধ – “মানস বাংলা”। উপন্যাস- ‘প্রবীণে নবীনে কথা’, ‘কষ্টে পোড়া মন’, ‘খেয়াপার’ ও ‘সংগোপিত পিপাসা’। উপরোক্ত সাহিত্যকর্ম গুলোর মধ্যে ২০১০ সালে “মানস বাংলা” প্রবন্ধটি ঢাকার সাহিত্য কণা প্রকাশনী হতে বই আকারে প্রকাশিত হয় এবং একুশে বই মেলায় স্থান পায়। “কষ্টে পোড়া মন” উপন্যাসটি লেখা এখনো সম্পূর্ণ হয়নি। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, “ওরাও মানুষ”, “অন্তরায়”, “মানস বাংলা” ও ” কষ্টে পোড়া মন” ব্যতিত অন্যান্য সাহিত্যকর্ম গুলো তিনি হারিয়ে ফেলেছেন যা হয়তোবা আমাদের বাংলা সাহিত্যকে আরোও কিছুটা সমৃদ্ধ করতে পারতো। দেশপ্রেমিক এ মানুষটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদশকে সবদা নিজের ভেতর লালন ও ধারন করতেন। আর তাইতো বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে তিনি স্থানীয় পশ্চিম বাংলাবাজারে “সংগ্রাম পরিষদ” গঠন করে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করাসহ নানাভাবে সহযোগিতা করেন। দেশ সাধীনের পর যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব এ দেশ পুনগঠনের কাজ শুরু হয় তখনো তিনি মহান নেতার আদশকে সামনে রেখে ১৯৭৫-৯৩ সাল পযন্ত বৃহত্তর লক্ষিপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আওয়ামীলীগের একজন একনিষ্ঠ সংগঠক হিসেবে নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করেন। আজ অবধি তিনি মনে প্রাণে আওয়ামীলীগের রাজনীতিকে সমথন করেন এবং লালন করেন। নির্লিপ্ত এ মানুষটি আজীবন বঙ্গবন্ধুকে ভালোবেসে,দেশকে ভালোবেসে,দলকে ভালোবেসে রাজনীতি করে গেছেন কিন্তু কখনোও ব্যক্তিগত কাজে রাজনীতিকে ব্যবহার করেন নি। প্রবীণ এই জ্ঞান সাধক আজীবন নিজের জ্ঞান সাধনাকে মানুষের মাঝে বিলিয়ে দিলেও আর্থিক অসচ্ছলতা তার পিছু ছাড়েনি। মানবেতর জীবনযাপনে এখন তিনি অভ্যস্থ। সরকারিভাবে মাসিক চিকিৎসা ভাতা ছাড়া মিলেনি কোনো সামাজিক বা রাষ্ট্রীয় সীকৃতি। যার হাত ধরে লক্ষীপুর ইউনিয়নে আওয়ামীলীগ এর সুচনা সেই মানুষটি আজ অবহেলিত। আজকে যারা লক্ষীপুর ইউনিয়নে আওয়ামীলীগ এর রাজনীতি করেন,নিজেদেরকে নেতা দাবী করেন তারাতো উড়ে এসে জোরে বসার মতো। আমরা বাংগালিরা জাতি হিসেবে বড়ই সাথপর আর সুবিধাবাদী। বেচে থাকতে আমরা মূল্যায়ন করিনা, মরে গেলে তার জন্য স্মৃতিফলক নিমাণ করি। মানুষটি আজ সব ক্ষেত্রে অবহেলিত। যার কলমের ছোঁয়ায় সমগ্র লক্ষীপুর ইউনিয়ন আলোকিত সেই মানুষটি খবর আজ কেউ রাখেনা। প্রচারবিমূখ প্রতিভাধর এ মানুষটি আজীবন অন্তরালেই রয়ে গেলেন। নিরবে,নিভৃতে কেটে গেছে তার অবসর জীবন। কেউ হয়তো তার খবর রাখেনি বা রাখেওনা। তবুও শত কষ্টের মাঝেও থেমে নেই তার জ্ঞান তপস্যা হয়তো কোনো একদিন তার জ্ঞানের আলোয় প্রজ্জলিত হবে আমাদের এ উপজেলা, দেশ ও সমগ্রজাতি। তিনি গত ১০ অক্টোবর ২০১৭ রোজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ রাত ১১ টা ৫০ মিনিট এ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

Related Articles

Back to top button