লিড নিউজ

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় চালকের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার রানাপিং এলাকায় সড়ক দূর্ঘটনায় মারাত্নহ আহত এক ব্যক্তি আজ সন্ধ্যায় সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তির নাম আব্দুল হক (৩৫)। তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউপির জলঢুপ কালিবহর গ্রামের আছদ্দর আলীর পুত্র।

নিহতের স্বজনদের ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার ভাইকে সিলেট এয়ারপোর্ট নিয়ে যেতে সকালে বিয়ানীবাজার হতে রওয়ানা দিয়ে রানাপিং এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি উল্টে যায়।

এতে সিএনজি চালক আব্দুল হক গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে সিলেট একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় তিনি মৃত্যুবরন করেন।

Related Articles

Back to top button