লিড নিউজশিক্ষাঙ্গনসিলেট

শাবিতে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

সিলেটমিডিয়াডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈম ছুরিকাঘাতে আহত হয়েছেন। কথাকাটাকাটির জের ধরে শাবি ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনার পর থেকে হামলাকারী পালিয়ে গেছে।

রবিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলায় আহত জাহিদকে সিলেট ওসমানী মেডিকেল জকলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

শাবি প্রক্টর জহির উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান জাহিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁর পেটে আঘাত লেগেছে। অবস্থা বেশ খারাপ। তবে কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

শাবি ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ বিকালে জাহিদকে দেখতে হাসপাতালে যান।

আহত জাহিদ ও হামলাকারী রশিদ দু’জনই শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী বলে জানা গেছে। জাহিদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ও রশিদ সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের রুম ভাগাভাগি নিয়ে রশিদ এবং জাহিদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এর জেরেই ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানান তারা।

Related Articles

Back to top button