সিলেট
সিলেটে জামায়াত নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: সিলেটে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মাসুম আহমদ কবিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর রাতে শাহপরাণ এলাকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যালয়ে বেশ কয়েকজন জামায়াত নেতা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করলেও মাসুম আহমদ সেখান থেকে পালিয়ে যায়। ওইদিন আটক সঙ্গীদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে মাসুমকে গতকাল গ্রেপ্তার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।




