লিড নিউজশিক্ষাঙ্গনহবিগঞ্জ

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হরিশংকর ভট্টাচার্য (৪৫) নামে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ-মার্কুলী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষক হরিশংকর ভট্টাচার্য বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওই সময়ে শিক্ষক হরিশংকর সিএনজি অটোরিকশায় মার্কুলী থেকে নবীগঞ্জে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কাটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button