জাতীয়লিড নিউজ

ঈদুল আজহা ১ আগস্ট

মিডিয়া ডেস্কঃ আগামী ১ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩১ জুলাই সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে।

সেই হিসেবে ৯ জিলহজ অর্থাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থাৎ ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হবে।

Related Articles

Back to top button