লিড নিউজ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সড়ক দুর্ঘটনায় মোফাচ্ছিল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ ২নং পুল সন্নিকটে মটরসাইকেল-ট্রাক সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোফাচ্ছিল হোসেন (২৭) একটি বেসরকারি সংস্থা (আরডিআরএস) এর একজন কর্মচারী, সে শহরের সুরভি পাড়ায় ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ী মৌলভীবাজার নাজিরাবাদ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল সুরভী আবাসিক এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে মূল সড়কে উঠার সময় মাছ ভর্তি একটি ট্রাক’র (যশোর ট-১১-৩৩৭২) সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোফাজ্জ্বল নিহত হন। এসময় স্থানীয়রা তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন।

শ্রীমঙ্গল থানার সাব- ইন্সপেক্টার ফজলে রাব্বি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও চালককে আটক করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার জানায়, ঘাতক ট্রাক এর চালক আব্দুল আলীম লিটনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button