শাল্লা সদর হাসপাতাল যেন ভূতের বাড়ি


শাল্লা প্রতিনিধি: শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী থানা খালিয়াজুরী থেকে উন্নত চিকিৎসা নিতে আসেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ভবন গুলো দেখতে শেওলা আর ময়লার ভর্তি মনে হবে ভোতের বাড়ি। ময়লার কারনে নেইম প্লেটটি ও দেখা যায়নি। হাসপাতালের নেই কোন নিরাপত্তা দেয়াল। দেয়াল না থাকার কারনে বর্ষামৌষুমে যত্রতত্র মানুূষ চলাফেরা করছেন।
গত ২৯ অক্টোবর ২০১৬ তারিখে প্রয়াত এমপি বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সাথে নিয়ে ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নিত করেন। হাওর পাড়ের গরীর অসহায় মানুষগুলো অনেক আশা নিয়ে আসেন সুচিকিৎসা নিতে কিন্তু মানসম্মত চিকিৎসা না পেয়ে ছুটে যান সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
কথা বলে ছিলাম হাসপাতাল বেডে শুয়ে থাকা শুকৃতি(৪০) সাথে তিনি ১০ দিন যাবত জ্বরে ভোগিতেছেন হাসপাতালে আছেন ২ দিন যাবত জ্বর কমছেনা কিছু খাইতে পারছেন না, কোন কিছু খেলে বমি করেন। স্বাস্থ্য সেবার বিষয়ে তিনি সন্তুষ্ট নয়, টাকার অভাবে সিলেটে যেতে পারছেননা। শাল্লা সদরে সপ্তাহ পর সপ্তাহ কারেন্ট থাকেনা । যার কারণে কারেন্ট চলে গেলে হাসপাতালে রোগীরা বেড ছেড়ে চলে আসেন খোলা ময়দানে। নেই কোন জেনারেটর ব্যবস্থা সৌর বিদ্যুৎ দিয়ে কয়েকটি লাইট জ্বালানো হয়।
স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো: হেলাল উদ্দিন‘র সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিচিভ করেনি।
পরিসংখ্যানবিদ রনধীর রায় জানান হাসপাতালে ১০জন ডাক্তার থাকার কথা আছে মাত্র ৩ জন তার মধ্যে ১ জন ডেপুডেশনে। ডাক্তারের সংকট থাকায় চিকিৎসা সেবা সঠিক ভাবে দেওয়া সম্ভব হয়না।





