লিড নিউজ

ইচ্ছাপূরণ সামাজিক সংগঠন’র প্রতিষ্ঠাবার্ষিকীতে হিমোগ্লোবিন ব্লাড ফাউন্ডেশন’র শুভেচ্ছা

ফাহাদ মারুফ : ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন সিলেট ইউনিটের সভাপতি আকলিছুর রহমান সাগর ও প্রচার সম্পাদক ফাহাদ মারুফ।

(বৃহস্পতিবার) ৩০ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইচ্ছাপূরণ এর প্রতিষ্টাতা সভাপতি জান্নাতুর রহমান রেশমার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন সিলেট টিমের বলন্টিয়াররা।

অন্যদিকে হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন এর প্রতিস্টাতা ও ঢাকা ইউনিটের সেক্রেটারি পারভেজ আহমেদ বর্ণ বিশেষ এক শুভেচ্ছা বার্তায় বলেন,

আমরা আমাদের পক্ষ থেকে ইচ্ছাপূরন সামাজিক সংগঠন এবং এর সকল সুবিধাবঞ্চিত বাচ্চাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। আমি এবং আমাদের হিমোগ্লোবিন পরিবার সবসময় আছি এবং থাকব তাদের সাথে।

এবং তিনি বলেন, সুবিধাবঞ্চিত বাচ্ছাদের জন্য ইচ্ছাপূরণ সংগঠন কাজ করছে, ভবিষ্যৎতেও আরো এগিয়ে যাবে তিনি এই আশা এবং প্রত্যাশা করেন।

সংগঠন’র প্রতিস্টাতা সহ যারা ইচ্ছাপূরনের সাথে আছেন এবং তাদের সদস্যদের সুস্থতা কামনা করেন ও সংগঠন’র মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ অক্টোবর জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড পেয়েছে ইচ্ছাপূরণ সংগঠন।

Related Articles

Back to top button