লিড নিউজ
মাধবপুরে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
রবিবার সকালে প্রদীপ ভৌমিজ (৩৫) নামের ঐ শ্রমিকের লাশ একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি ওই বাগানের মৃত সবুজ ভৌমিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় লোকজন পুরাতন লাইনের একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) ফখরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।




