লিড নিউজ

রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জে মানববন্ধন

মোঃ আবুল কালাম জাকারিয়া : মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ও বন্ধের দাবীতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনের শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যুগ্ন সচিব প্রদীপ কুমার মজুমদার, মো. ওয়ালী উল্লাহ সরকার, সদস্য শ্রীকান্ত তালুকদার, পংকজ পাল চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আলতাফ হোসেন প্রমূখ। বক্তারা বলেন, আরকান রাজ্যে মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবীতে বাংলাদেশ সরকার সহ বিশ্ব মুসলিম রাষ্ট্রের প্রতি আহবান জানান। পাশাপাশি বাংলাদেশে আসা রোহিঙ্গা স্মরণার্থীদের সকল ধরণের সহযোগিতা করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

Related Articles

Back to top button