রোহিঙ্গা শরণার্থীদের পাশে হ্যাকনি বাংলাদেশী ক্যালচারেল এসোসিয়েশন ইউকে (ভিডিও)


নিউজ ডেস্ক: মিয়ানমার সরকারের সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানরা বর্বোরচিত নির্যাতান-নিপীড়ন ও গণহত্যার শিকার হয়ে প্রাণে বাঁচতে নিজের ঘরবাড়ী, সম্পদ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া লক্ষ লক্ষ অসহায় রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের পরিচিত সংগঠন হ্যাকনি বাংলাদেশী ক্যালচারেল এসোসিয়েশন ইউকে ও সংগঠনের পরিচালকের পরিবারবর্গ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফ, উখিয়া, রামু, কুতুপালং, বালুখালী ইত্যাদি এলাকায় প্রায় তিন হাজার রোহিঙ্গাদের মধ্যে নগদ অর্থ, রান্না করা খাবার, স্কুল ব্যাগ, খাতা, বই, বস্ত্র, তিনটি নলকুপ সহ বিভিন্ন উপকরন বিতরণ করেন যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি, বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের মহিলা সম্পাদিকা, হ্যাকনি বাংলাদেশী ক্যালচারেল এসোসিয়েশন ইউকে’র পরিচালক অাঞ্জুমান আরা অঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন, (অবসর প্রাপ্ত) মেজর সায়েস্তা খান, ফারহানা খান পলিনা, হোসেন আয়শা নাজমা ।
ত্রাণ বিতরণের পর রোহিঙ্গা শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্যক্রম পরিদর্শন করেন ও তাদের জীবনের মধ্যে গটে যাওয়া বর্বোরচিত নির্যাতান-নিপীড়নের মত গঠনার বিবরণ রোহিঙ্গা শিশুদের মুখ থেকে শুনেন সংগঠনের পরিচালক এবং তার সহযোগিরা।
https://www.youtube.com/watch?v=-VXg2xAnki4




