লিড নিউজ

রোহিঙ্গাদের জন্য ত্রাণ ও অর্থ নিয়ে টেকনাফের পথে ইয়াংস্টার ক্লাব

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধিত সামাজিক সংগঠন ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্থার (গভঃরেজিঃনং- ১২৩৭/১৪) এর পক্ষ থেকে বাংলাদেশের টেকনাফ ও উখিয়া সীমান্তে অবস্থানরত মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ ও অর্থ নিয়ে সিলেট থেকে ইয়াংস্টার টিম টেকনাফের পথে রাত ৯ টায় রওয়ানা দিয়েছে।

21908708_1948533728698595_1263732484_o

ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমানের নেতৃত্বে ১৮ সদস্যদের প্রতিনিধি টিমে অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের মাঝে রয়েছেন সাহেবের বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট কবি জহীর মুহাম্মদ, গ্রীণহিল কিন্ডার গার্টেন প্রি ক্যাডেট একাডেমীর সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাহেবের বাজার সিএনজি স্টপেজের সভাপতি এম. নুরুল ইসলাম, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভার্ণিং বডির সদস্য মোঃ আব্দুল আলীম, ক্লাবের সহ সেক্রেটারি মোঃ ইমরান হোসেন, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরব আলী, মোঃ ফয়জুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, আজিজুর রহমান, দেওয়ান আনফর রাজা, ফয়েজ উদ্দীন, মোঃ আব্দুল মতিন, আমিনুর রহমান, মোঃ মোঃ আরশ আলী, হারুন মিয়া, মতিউর রহমান বাবুল।

Related Articles

Back to top button