লিড নিউজ

রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ

মোঃ আবুল কালাম জাকারিয়া-: মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর গনহত্যা,নারী নির্যাতন,নিস্পাপ শিশুহত্যাসহ সবধরনের অপকর্মের প্রতিবাদে  ১১ সেপ্টেম্বর সোমবার বিকাল ২ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন স্থানীয় নওয়াগাঁও বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

নওয়াগাঁও বাজারের প্রধান প্রধান সড়কে বিশাল মিছিল প্রদীক্ষিণ শেষে আজিজ মার্কেটের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হন তাঁরা। সভায় সভাপতিত্ত্ব করেন প্রবীন মোরব্বি ও নওয়াগাঁও বাজার জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী কিতাব আলী, মাসিক মানব দৃষ্টি পত্রিকার উপদেষ্টা ও বাজার কমিটির সেক্রেটারী রেজাউল করিম কাপ্তান’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন জামেয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস ভাটি বাংলার কৃতিসন্তান মাওঃ সাজিদুর রহমান সাজিদ।

বিশেষ হিসেবে আলোচনা পেশ করেন তরুণ বক্তা নওয়াগাঁও বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুসাঈদ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন চান্দবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ইলিয়াছ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ হাফিজুর রহমান, মাওঃ হুসাইন আহমদ,মাওঃ সামসুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, অংসন সূচি যে ভাবে সুনাম অর্জন করেছেন, তারচেয়ে বর্তমানে বেশী দুর্নাম অর্জন করছে।আমাদের আজকের সমাবেশ থেকে তার নোবেল ফিরতের দাবি জানাই।পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রসংশা করে তাঁরা বলেন, রোহিঙ্গাদের আমাদের সরকার আশ্রয়সহ যে সহযোগিতা করে যাচ্ছেন সত্যিই তা প্রসংশার যোগ্য, যা ইতিহাসের পাতায় সর্নাক্ষরে লিখা থাকবে।

অভিলম্বে মায়ানমারের এদূরাবস্থার পরিবর্তন না ঘঠালে বিশ্বমুসলিম চুপ হয়ে বসে থাকবেনা। আমরা মুসলমান জাতি অতি দূত রাগ হইনা,কিন্তু আমাদের বারবার রাগাইলে আমরা বসে থাকবনা। মুসলমান দাঁত ভাঙ্গা জবাব দিতে জানে।

Related Articles

Back to top button