লিড নিউজ

যা বানাতে গিয়ে দগ্ধ হলেন শাবি শিক্ষার্থী

শাবি প্রতিনিধি : পুডিং বানাতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের এক ছাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হলে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ নুরুন্নাহার হাসি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তাকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী প্রক্টর জাহিদ হাসান বলেন, আহত অবস্থায় আশেপাশের রুমের সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুডিং বক্স ফুটে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় তার মুখের অধিকাংশ দগ্ধ হয়ে গছে।

Related Articles

Back to top button