লিড নিউজ

মৌলভীবাজারে সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর মাজার শরিফে কোরআন খতম, মিলাদ মাহফিল দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে। পরে মহসীন আলীর বাসভবনে মিলাদ ও ফ্রি মেডিকেল ক্যাম্প ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে সৈয়দ মহসীন আলীর কবরে পুষ্পস্তবক অর্পন করেন তার সহধর্মিনী সৈয়দ সায়রা মহসিন এমপি, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, শুক্রবার বিকাল ৩টায় পৌর জনমিলন কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে।

সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ।

প্রসঙ্গত, ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।

Related Articles

Back to top button