লিড নিউজসিলেট

পাঠানটুলায় খেলার সামগ্রী ও নগদ টাকাসহ ৫ জুয়ারী আটক

সিলেটমিডিয়াডেস্ক: সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার পিছনে টিনশেডের ছাপড়া ঘরে অভিযান চালিয়ে তীর শিলং জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ পাঁচ জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পল্লবীর আব্দুল হক চৌধুরীর ছেলে জাহেদ আহমদ চৌধুরী (৩৭), দিরাইয়ের ভাটিপাড়ার আলী নূরের ছেলে মোবাশ্বির হোসেন (৩০), একই গ্রামের গৌছ আলীর ছেলে পেয়ার আলী (৩২), বনকলাপাড়ার মো. ধন মিয়ার ছেলে মো. রুমেল (২৯) ও নোয়াপাড়া কালিবাড়ীর ছুরুক আলী (৪২)।

এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক জুয়ারীদের আসামী করে এসআই মো. জাহাঙ্গীর আলম জালালাবাদ থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Related Articles

Back to top button