লিড নিউজ

মাধবপুরে বজ্রপাতে নিহত ১

মাধবপুর প্রতিনিধি ::   হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামে রবিবার রাত আটটায় বজ্রপাতে জাকির হোসেন (২৪) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের জমসের আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত ৮ টায় শ্বশুরবাড়ী তুলসীপুর থেকে হেটে নিজ বাড়ী দেবপুর গ্রামে যাওয়ার পথে বজ্রপাত ঘটলে সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

Related Articles

Back to top button