লিড নিউজ

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর সীমান্তে ২৩৭ বোতল ভারতীয় ‘অফিসার চয়েজ’ মদ আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে সীমান্তের ১২০৭নং মেইন পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুকসেদপুর নামক স্থান থেকে এসব আটক করেন।

লাউড়েরগড় বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য এ অভিযান চালান। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২৩৭ বোতল ভারতীয় মদের আনুমানিক বর্তমান বাজার মূল্য তিন লাখ ৫৫হাজার ৫শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button