লিড নিউজসিলেট বিভাগ

জৈন্তাপুরে আর্থিক সহায়তা পেলেন ইউরোপ ফেরত দু’জন!


  • ইউরোপ ফেরত দুই ব্যক্তি আর্থিক সহায়তা লাভ
  • বেসরকারি সংস্থা ব্র্যাকের সংশ্লিষ্টরা চেক তুলে দেন
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের নির্দেশনায় অভিবাসনে সু-শাসন নিশ্চিত করণ ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য আর্থিক সহায়তা প্রদান


নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুরে ইউরোপ ফেরত দুই ব্যক্তি আর্থিক সহায়তা লাভ করেছেন। রবিবার তাদের দু’জনের হাতে ৯০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাকের সংশ্লিষ্টরা।

জানা গেছে, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের নির্দেশনায় অভিবাসনে সু-শাসন নিশ্চিত করণ ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের অধীনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০১৮ সালে ইউরোপীয় দেশ জার্মানি এবং গ্রীস থেকে ফেরত আসা জৈন্তাপুর উপজেলার দুই জনকে এ সহায়তা দেওয়া হয়। সহায়তা প্রাপ্তরা হলেন-উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের সাতারখাই গ্রামের আব্দুল মতিন ও নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামের তাজুল ইসলাম। অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তা হিসেবে দুটি অটোবাইক ক্রয়ের জন্য তাদেরকে ৯০ হজার টাকা করে মোট এক লাখ আশি হাজার টাকার দুটি চেক উপজেলা নির্বাহীর কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, আর এস সি ম্যানেজার আরিফুল ইসলাম, মাইগ্রেশন ফোরাম জৈন্তাপুর’র সদস্য ও জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল জলিল, ফিল্ড অর্গানাইজার ব্র্যাক জৈন্তাপুর’র মামুন হোসেন ও তরিকুল ইসলাম।

Related Articles

Back to top button