লিড নিউজ

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাউল সম্রাটের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

মুজাহিদুল ইসলাম সর্দার ,দিরাই প্রতিনিধি : বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাউল স¤্রাট শাহ আবদুল করিমের ৮ম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। বাউল স¤্রাটের নিজ জন্মস্থান উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে বাউল স¤্রাট শাহ আবদুল করিম স্মৃতি পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের নভাপতি বাউল স¤্রাটের একমাত্র পুত্র শাহ নুর জালাল জানান, সকালে বাউল স¤্রাট শাহ আবদুল করিমের কবরে পুষ্পস্তবকঅর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়, বাদ জুহোর দোয়া মাহফিল , বিকেলে আলোচনা সভা ও রাতভর বাউল গান পরিবেশন করেন বাউল ভক্তরা। সকাল থেকেই ধল গ্রামে আসতে থাকেন বাউল ভক্তরা,সন্ধ্যার মধ্যেই বাউল স¤্রাটের বাড়ির আঙ্গিনা ভক্তদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে, সন্ধ্যার পরেই শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের প্রথ্যাশিত বাউল গানের আসর, বাউল পুত্র শাহ নুরজালাল ও পৌত্র শাহ নুর আলম ঝলক, বাউল রনেশ ঠাকুর,বাউল আবদুর রহমানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল ভক্তরা বাউল স¤্রাটের জনপ্রিয় গান কেনো পিড়িতি বাড়াইলেরে বন্ধু ছেড়ে যাইবা যদি, বসন্তে বাতাসে সইগো বসন্তে বাতাসে, আমি ক’ল হারা কলংকিনী আমারে কেউ ছুইওনাগো সজনি,জীবন লীলা সাংগো হলে শুয়ে তাকবো মায়ের কোলে,তাপ অনুতাপ ভুলে, বন্ধে মায়া লাগাইছে, পিড়িতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ছাল চানি খামলা চাচা দিলায়না, মাইয়ে করলা মোরগ জবো চাচা আইয়া খাইলানা। প্রসঙ্গত,২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মারা যান।

Related Articles

Back to top button