লিড নিউজ
গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক : গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর (দামারী পার) গ্রামের মৃত তাহের আলীর পুত্র গিয়াস উদ্দিন (৪৫) কে ১২ বোতল এমসি ডুয়েল মদসহ আটক করেছে সালুটিকর পুলিশ।
সোমবার দিবাগত রাত ৪টায় গোপন সংবাদেও ভিত্তিতে সালুটিকর গোয়াইনঘাট রাস্থার সোনালী ব্রিকফিল্ড রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়রুল বাশার জানান, গিয়াস উদ্দিন দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে এর আগে মাদকসহ আরো কয়েকবার তাকে গ্রেফতার করে পুলিশ। নির্বিন্ঘে মাদক ব্যাবসা করার জন্য তার গ্রামের বাড়ী ছেড়ে শশুরবাড়ী তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল গ্রামে বসবাস করে।
এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন জানান,গিয়াস উদ্দিনকে মাদকসহ আটকের পর এএসআই ইমাম হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানা মামলা দায়ের করেন।




