লিড নিউজ

বানিয়াচংয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জহির লস্করের বিরুদ্ধে বানিয়াচং থানায় মঙ্গলবার রাতে মামলা করা হয়।

মামলার বাদী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহীন। অভিযুক্ত জহির লস্কর চানপাড়ার এলাকার আবদুল হামিদ লস্করের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার রাতে ছাত্রদল নেতা জহির লস্কর তার ফেসবুকের ওয়ালে অর্থমন্ত্রী নিয়ে একটি ব্যঙ্গ চিত্র আপলোড করেন। প্রতিবাদে ছাত্রলীগ শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করে।

পথসভায় ছাত্রদল নেতা জহিরকে গ্রেফতারের দাবি জানায় ছাত্রলীগ। থানার ওসি মোজাম্মেল হক বলেন, জহিরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button