লিড নিউজ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদের শুভেচ্ছা


নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জকিগঞ্জ – কানাইঘাটবাসীসহ সিলেটের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট -০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন।
বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহায় আমরা উজ্জীবিত হই ত্যাগের মহিমায়। বিপদগামী আবেগকে নিবৃত্ত করে জাগ্রত বিবেক দ্বারা আলিঙ্গন করি মানবতাকে। গড়ে তুলি সন্ত্রাস-নৈরাজ্য-নাশকতা-জঙ্গীবাদমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।
পবিত্র এ ঈদ উৎসবে জকিগঞ্জ – কানাইঘাট সহ দেশের সকল মানুষের জীবন ভরে উঠুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধিতে…




