লিড নিউজ
জগন্নাথপুরে বাতিল হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ


জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাতিলকৃত দুই প্রার্থীর মনোনয়ন আপীলে বৈধ হয়েছে। শুক্রবার যাছাই বাছাইকালে কাগজপত্রে ত্রুটি থাকায় ভাইস চেয়ারম্যান পদে জাকের পার্টি নেতা ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানমের মনোনয়নপত্র বাতিল করা হলে দুই প্রার্থী জেলা প্রশাসক বরাবরে আপীল করেন। গতকাল সোমবার তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। ফলে তাঁদের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইল না।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী লড়বেন।



