লিড নিউজ

মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে রসুলপুর রেল লাইনের পাশ থেকে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন রসুলপুর রেল লাইনের পাশে একটি মৃত দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফখরুল ইসলাম লাশ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া লাশের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, সোমবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার পর থেকে তার মুঠোফোন বন্ধ ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করলে মাসুদের স্ত্রী ইয়াসমিন থানায় এসে লাশ শনাক্ত করে। নিহতের নাক ও মুখে রক্ত ছিল।

ধারণা করা হচ্ছে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button