সিলেট বিভাগ

এবি পার্টি জকিগঞ্জ উপজেলার কমিটি গঠন

নিউজ ডেস্ক:
এবি পার্টি জকিগঞ্জ উপজেলার কমিটি গঠন করা হয়েছে। সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের শ্লোগানে ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত আমার বাংলাদেশ পার্টির সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে ১১ ডিসেম্বর শনিবার জকিগঞ্জ উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাফিজ জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জয়নাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি সিলেট মহানগরীর সমন্বয়ক জনাব ওমর ফারুক, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টি সিলেট জেলা আহবায়ক এ্যাড. মোহাম্মদ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি সিলেট জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন,সিনিয়র যুগ্ম-সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ, যুগ্ম-সদস্য সচিব আহমেদ খলিল তাফাদার ও আনসার আলী।

এবি পার্টি জকিগঞ্জ-news ab party

সভায় জেলা আহবায়ক এ্যাডঃ নাজমুল ইসলাম সবার সাথে পরামর্শ করে হাফিজ জুবায়ের আহমদ চৌধুরী কে আহবায়ক ও জয়নাল আহমদ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।আহবায়ক কমিটির বাকি দায়িত্বশীলরা হলেন যুগ্ম আহবায়ক জিহাদুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব আব্দুল কুদ্দুস,সহকারী সদস্য সচিব জাফর আহমদ। সদস্য হিসাবে নাম ঘোষণা করা হয় আব্দুল্লাহ, নাজিম আহমদ,এনাম আহমদ,হোসেন আহমদ,দেলোয়ার আহমদ, শিপন আহমদ,জওহর আহমদ চৌধুরী,শাহিন আহমদ,আল আমিন,সাব্বির আহমদ,আঃ নূর,শাহেদ আহমদ, হোসেন আহমদ,শিবলু আহমদ,ইসলাম উদ্দিন ও শফি মিয়া। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জকিগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে প্রমাণ হলো এবি পার্টি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছড়িয়ে দিতে পারছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন নতুন রাজনৈতিক ধারা সূচনায় জকিগঞ্জের মাটিতে এই আহবায়ক কমিটির দায়িত্বশীলরা তাদের মেধা শ্রম আন্তরিকতা কে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দাবি ও আন্দোলন কে বেগবান করতে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

Related Articles

Back to top button