সিলেট সিক্সার্সের সেরা বোলারদের মধ্যে ছাতকের তোফায়েল


নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সিলেট সিক্সার্স এর ফিউচার টিমের সেরা ১০ জন বোলারদের মধ্যে জায়গা করে নিয়েছে ছাতকের তোফায়েল আহমদ। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের বড় সৈদেরগাও গ্রামের বাসিন্দা।
বুধবার ‘কিংবদন্তী’ পেসার ওয়াকার ইউনূসের কাছ থেকে সিলেটের ১০ জন প্রতিভাবান বোলার কে সনদপত্র দেওয়া হয়। সিলেট সিক্সার্সের এই শুভেচ্ছা দূত নিজে মাঠ থেকে বাছাই করেছেন আগামির সেরা সিক্সার্সদের। তার মধ্যে তোফায়েল একজন পেস বোলার হিসাবে জায়গা করে নিয়েছে সেরা দশে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সিলেট জেলা স্টেডিয়ামে ওয়াকার ইউনূস সেরা বোলার বাছাই কার্যক্রম শুরু করেন। চার জেলা থেকে প্রাথমিক ভাবে নির্বাচিত ৭৯ জন বোলার থেকে তিনি বেছে নেন সেরা দশজনকে। সেরা দশ জনে পেসারদের জয়জয়কার হয়েছে। সাত জন পেসার এবং তিন স্পিনার জায়গা পেয়েছেন বিশ্ব ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তীর সেরা দশে।
সন্ধ্যা সোয়া ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে আনন্দগণ সন্ধ্যায় সেরাদের নাম ঘোষণা করেন ওয়াকার ইউনূস। নির্বাচিত স্পিনাররা হলেন- নাঈম আহমদ, ইসহাক আলী ও সাকিব। পেসাররা হলেন- অভী, সফর আলী, রুমন, তোফায়েল আহমদ, জয়নুল, সাইফুল ইসলাম ও সুলতান আহমদ।
নির্বাচিত হওয়ার বোলাররা সিলেট সিক্সার্সের সঙ্গে অনুশীলন করবেন। হোটেলে থাকবেন। দেশী-বিদেশী তারকাদের সঙ্গে শেয়ার করবেন ড্রেসিংরুম।




