লিড নিউজ

টেলরের নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক: গানটির ভিডিও মিউজিকের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের ৩৬তম আয়োজনে, ২৭ আগস্ট। সে সময় গানটি সরাসরি দেখেছে তিন কোটি দর্শক। এরপর প্রতি ঘণ্টায় ৩০ লাখ দর্শক অনলাইনে ভিডিওটি দেখেছে। সব মিলিয়ে এই ভিডিও মিউজিকটি দেখা হয়েছে তিন কোটি ১০ লাখ বার।

চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই রেকর্ড করে ফেলল টেলর সুইফটের ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’র ভিডিও মিউজিকটি। আর তাতেই এটি ভেঙে দিয়েছে ড্যাডি ইয়াংকি, লুইস ফনসি ফিচারিং জাস্টিন বিবারের ‘ডেসপাসিতো’র রেকর্ড।

এ বছরের হিট এই গানটি চব্বিশ ঘণ্টায় দেখা হয়েছিল দুই কোটি ২০ লাখ বার। এমনকি ২০১৫ সালে রেকর্ড করা অ্যাডেলের ‘হ্যালো’র রেকর্ডও ভেঙে দিয়েছেন টেলর। চব্বিশ ঘণ্টায় সেই গানটি দেখা হয়েছিল দুই কোটি ৭০ লাখ বার।

Related Articles

Back to top button