লিড নিউজ

জুড়ীতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জুড়ী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নবগঠিত কমিটি। শুক্রবার (২৯সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় জুড়ী নিউ মার্কেটস্থ টিএন খানম কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মুজিব মাহবুবের অফিসে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএন খানম খানম কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মুজিব মাহবুব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিন্দু পাল, সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখরুল ইসলাম, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হুমায়ূন রশিদ রাজি, যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান, রাজিবুর রহমান রাজিব, দেবাশীষ দাস সাজু প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button