লিড নিউজ

জকিগঞ্জে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

জকিগঞ্জ প্রতিনিধি: চার দফা দাবী আদায়ে সিলেট-জকিগঞ্জ সড়কে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রাহাত আনোয়ার পরিবহণ শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান শ্রমিক প্রতিনিধি দল।

এ সময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার শ্রমিকদের আশ্বস্থ করেন, বৃহস্পতিবার থেকে সড়ক সংস্কার শুরু হবে। অটো বাইক, টমটমসহ অবৈধ পরিবহণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Related Articles

Back to top button