গোলাপগঞ্জে চা বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রোববার দুপুরে ঝুলন্ত অবস্থায় এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কনাই মিয়া (৫৫) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি গ্রামের মৃত জহুর আলীর ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা।
পুলিশ জানায়, হেতিমগঞ্জ বাজারে নিহত একটি চায়ের দোকান পরিচালনা করতেন। সেই সুবাধে তার এক প্রতিবেশী চা পানের জন্য সকালে চায়ের দোকানে যান। দোকান বন্ধ পেয়ে তার বাসস্থানে গেলে সেখানে চা বিক্রেতাকে রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। স্থানীয়দের অবগত করলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাছের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটির ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




