লিড নিউজ

আজ সড়ক পথে সিলেটে আসছেন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সড়ক পথে সিলেটে আসছেন। এ তথ্য সিলেট বিএনপি সূত্রে জানা গেছে। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে গুলশানের কার্যলয় থেকে গাড়ি বহর নিয়ে সড়ক পথে সিলেট উদ্দেশ্যে রওয়ানা দিবেন খালেদা জিয়া।

সিলেট পৌছাঁবেন বিকাল ৪টার দিকে। সিলেট এসে প্রথমে তিনি শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করে রাতে সিলেট সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন। খালেদা জিয়ার সড়ক পথের সফরে সঙ্গে থাকা শতাদিক নেতার্কমীরা রাত্রী যাপন করতে ইতিমধ্যেই নগরীর বিভিন্ন কমিনিউটি সেন্টার ও হোটেল গুলোতে বুকিং দেয়া হয়েছে।

Related Articles

Back to top button