লিড নিউজ

খাদিমনগরে অবসরপ্রাপ্ত নারী কর্মকর্তাকে হত্যা: থানায় মামলা

২ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোঃ সিরাজুল ইসলাম জানান- নিহত হেলেন শর্মা ঈদের দুদিন আগে তার স্বামী মুক্তিযোদ্ধার ভাতার ৮২ হাজার টাকা তিনি উত্তোলন করে আনেন। ওই টাকা থেকে তার ছেলে মিটু শর্মাকে ৪০ হাজার টাকা দেন বাকি টাকা দিয়ে হিন্দু রীতি অনুযায়ী স্বামীর (শ্রাদ্ধ) অনুষ্ঠান করার জন্য নিজের কাছে রেখে দেন। মূলত এই টাকার জন্য তিনি খুন হতে পারেন বলে ধারণা করছেন তিনি ।
খাদিমনগর ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন জানান- এভাবে একজন মোক্তিযোদ্ধার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করা হবে এটা কল্পনা করতে পারিনি। এটা কোন পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে।তিনি অভিলম্ভে প্রকৃত দুষ্কৃতকারী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
যোগাযোগ করা হলে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এনামুল হক- তিনি জানান নালিয়া গ্রামের হেলেন শর্মা নামে এক নারীর লাশ রোববার  বিকেলে নালিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ হত্যার ঘটনায় নিহত হেলেন শর্মার একমাত্র ছেলে মিটু শর্মা বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে একটি মামলা হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button