লিড নিউজ

বাংলাদেশের পাকিস্থানের বিরুদ্ধে জয়ের আনন্দে অঝোরে কাঁদলেন প্রধানমন্ত্রী, ক্ষনিকের জন্য ভুলে গেলে সব ধরনের প্রটৌকল

এসবিএন স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটপ্রেমী এটা বলার কোন অপেক্ষা রাখে না। শত ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই বসে যান বাংলাদেশের খেলা দেখতে। আর খেলাটি ঢাকায় হয় তাহলে তো কথাই নেই। প্রায়ই তাঁকে দেখা যায় ভিআইপি বক্সে পতাকা হাতে নিয়ে।

২ মার্চ বুধবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকেই হাজির ছিলেন প্রধানমন্ত্রী ভিআইপি বক্সে। এদিন আবার ছিল পতাকা দিবস। ১৯৭১ সালের এই দিনেই সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উড়েছিল।

তবে গতকালের ম্যাচ শেষ হতে না হতেই উপস্থিত হাজার হাজার দর্শকবৃন্দ সবাই সাক্ষী হলেন অদ্ভুত এক ঘটনার। কাঁদছেন প্রধানমন্ত্রী। মনের ভিতর থেকে কান্না, সে কান্না যেন থামবার নয়। বাংলাদেশ পাকিস্তানকে হারানোর আনন্দের কান্না। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে দেশপ্রেম, এটাই হচ্ছে ক্রিকেটপ্রেমীর উজ্জল নমুমা।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পরই সকল প্রোটোকল ভুলে গিয়ে সাধারণের আবেগীয় কাতারে নেমে এলেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

মানুষকে আনন্দে কাঁদানোর মত এমন জয় এনে দেয়ার জন্য নিজেদের গর্বিত ভাবতেই পারেন মাশরাফিরা।

Related Articles

Back to top button