লিড নিউজ

সুনামগঞ্জে যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নব-বিবাহিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সোয়েব মিয়া (৩১)। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। মরদেহ উদ্ধারের সময় তার মুখ, হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল।

স্থানীয়রা জানান, গত রবিবার উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোয়েব মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর নূরের মেয়ের বিয়ে হয়। সোমবার ছিল বৌভাতের অনুষ্ঠান।

মঙ্গলবার সকালে পরিবারের লোকজন সোয়েবকে বাড়িতে দেখতে না পয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পেছনে মরা নদীর ঘাটে সেন্ডেল দেখতে পায় তারা। পরে নদীতে জাল ফেলে খোঁজার একপর্যায়ে সকাল সাড়ে দশটার দিকে জালে সোয়েবের লাশ উঠে আসে। এ সময় তার মুখ, হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল।

কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা না গেলেও স্থানীয় অনেকের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

Related Articles

Back to top button