লিড নিউজসিলেট বিভাগ

আওয়ামী লীগ নেতা রফিক আহমদ এর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক

নিউজ ডেস্ক: -সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা,টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রফিক আহমদ রফিক এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট -১ আসনের সংসদ সদস্য ড,এ কে আব্দুল মোমেন। এক শোক বার্তায় পররাষ্ট্র মন্ত্রী রফিক আহমদ কে স্হানীয়ভাবে আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা ও জানান তিনি।

রফিক আহমদ এর মৃত্যুতে আওয়ামী লীগ পরিবারের শোক
———————————————-
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা,টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সিলট সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ রফিক আহমদ রফিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন রফিক আহমদ সিলেট সদর উপজেলা ও টুকেরবাজার এলাকায় আওয়ামী লীগের একজন পরীক্ষিত ত্যাগী রাজনীতিবীদ হিসেবে মানুষের উন্নয়ন ও কল্যানে নিবেদিত প্রান ব্যাক্তি ছিলেন, তার অকাল মৃত্যুতে আওয়ামী লীগ এ অঞ্চলে একজন বিশ্বস্ত ত্যাগী নেতাকে হারিয়েছে যাহা সহজে পুরন হবার নয়। নেতৃবৃন্দ মরহুম রফিক আহমদ এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও জানান।
শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন,সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক,সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও জেলা যুবলীগের সাবেক সভাপতি জগদীশ দাস, সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ,সাধারন সম্পাদক সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ,সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুর রহমান বাদশা,সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আহমদ,শাহাব উদ্দিন লাল, ফজলুল করিম ফুল মিয়া,মাষ্টার আব্দুস শুকুর,সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ উস্তার আলী সাধারন সম্পাদক আলী হোসেন, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক মিফতাহুল ইসলাম লিমন, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মুকিত কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম আলী,সাধারন সম্পাদক মোজাহিদ আলী মোগল গাঁও ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ চুনু,সাধারন সম্পাদক মোঃ আশিক মিয়া,খাদিম নগর ইউনিয়ন সভাপতি মোঃ তেরা মিয়া,সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালিক,খাদিমপাড়া ইউনিয়ন সভাপতি আনসার মিয়া মহালদার,সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল,টুলটিকর ইউনিয়নের আহবায়ক সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল,যুগ্ম আহবায়ক নিরেশ দাস,হাটখোলা ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশাহিদ আলী,সাধারন সম্পাদক আব্দুর রহমান ও জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গেদন মিয়া,সাধারন সম্পাদক মানিক মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে আওয়ামী লীগ নেতা রফিক আহমদ গত কয়েকদিন ধরে হার্ট, অতিরিক্ত ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন, শনিবার (২৩মে) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ঐদিন বাদ আছর টুকেরবাজার হাজী নানু মিয়া জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে রফিক আহমদ এর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিন কন্য সন্তানের জনক তিনি। রফিক আহমদ এর অকাল মৃত্যুতে এলাকাবাসী সহ পরিচিত মহলের সর্বত্রে শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Back to top button