লিড নিউজ

কুলাউড়ায় স্কুলছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক: আটক ১

কুলাউড়া প্রতিনিধি: নবম শ্রেণীর ছাত্রীর সাথে অনৈতিক সর্ম্পক করতে গিয়ে আটক হয়েছেন তারিকুল ইসলাম হাসান নামে এক সন্তানের জনক। এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দিয়েছে।

রবিবার বিকেলে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মৃত কাদির মিয়ার ছেলে তারিকুল ইসলাম হাসান (২৩) দুই বছর আগে শমসেরনগর এলাকার আছকির মিয়ার মেয়ে ডলি বেগমকে বিয়ে করেন। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

হাসান জানান, সন্তান হওয়ার পর থেকে স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক নেই। তিন মাস আগে রং নম্বরে কথা বলতে গিয়ে হাজীপুর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী হাজীপুর গ্রামের আব্দুল বাছিরের মেয়ে সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মেয়ের মা নূরজাহান বেগম বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে সে আমার মেয়েকে নিয়ে একাধিকবার স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া জানান, রবিবার রাতে ছেলেটি মেয়ের বাড়িতে এসে রাতযাপন করে। সুযোগ বুঝে মেয়েটিকে ফুসলিয়ে তার বিছানায় নিয়ে যায়। পরে তার সাথে খারাপ আচরণ করে। বিষয়টি আমাকে জানিয়েছেন মেয়ের মা নুরজাহান বেগম।

তিনি আরো জানান, পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছেন।
ছেলেটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। এব্যাপারে মেয়ের মা নুরজাহান বেগম কুলাউড়া থানায় ধর্ষণ মামলা করবেন বলেও জানান তিনি।

কুলাউড়া থানার ওসি শামিম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button