লিড নিউজ
কানাইঘাট-দরবস্ত সড়কে সড়ক দূর্ঘটনায় ৬জন গুরুতর আহত


মিছবা উল হক চৌধুরী : সিলেটের জৈন্তা উপজেলার কানাইঘাট-দরবস্ত সড়কের দরবস্ত ৪নং ইউনিয়ন পরিষদের সামনে সড়ক দূর্ঘটনায় সিএনজি ড্রাইভার সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে কানাইঘাটগামী সিএনজি ( সিলেট থ-১২৯২৮১) দরবস্ত ৪নং ইউনিয়ন অতিক্রম করার সময় ছোট্ট একটি শিশু গাড়ির সামনে পড়লে শিশুটিকে বাঁচাতে গিয়ে সিএনজি ড্রাইভার কবির সহ গাড়ির আরো ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
এসময় গাড়িটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের জৈন্তা উপজেলা স্বাস্থ্য কমপ্ল্যাক্সে প্রেরণ করা হয়।
কিন্তু আহত কারো পরিচয় জানা সম্ভব হয় নি। তবে শিশুটির তেমন কিছু হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।





