লিড নিউজ
সৌদি আরবে বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীদের জন্য আবারো সুযোগ দিয়েছে সৌদি সরকার


সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ সৌদিতে অবৈধ ভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৩০ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সৌদি ইমিগ্রেশন অথরিটি ইন্টেরিয়র মিনিস্টার HRH আব্দুল আজিজ বিন সউদ বিন নায়েফ এর বরাতে উল্লেখ করেন মহামান্য বাদশাহ এর অনুমোদনে সকল দেশের নাগরিকদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ ১লা শাওয়াল ১৪৩৮হিঃ থেকে ৩০ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সির বরাতে রাষ্ট্রিয় বিবৃতির মাধ্যমে এ ঘোষনা দেওয়া হয়। এর আগে গত ২৯শে মার্চ থেকে ৯০দিনের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা করা হয়। যার মেয়াদ শেষ হয়েছে ২৭ জুন। সাধারণ ক্ষমা ঘোষনার মধ্যে প্রায় লক্ষাধিক অবৈধ প্রবাসী সৌদিআরব ত্যাগ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে ১৯৮৩৩জন অবৈধ ভাবে থাকা বাংলাদেশী সাধারণ ক্ষমা ঘোষনার সুযোগে সৌদিআরব ত্যাগ করেছেন। নতুন ক্ষমা ঘোষনার তারিখ ২৫জুন থেকে ২৪জুলাই তারিখ পর্যন্ত।




