লিড নিউজ

এয়ারপোর্ট থানার সহ: পুলিশ কমিশনারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ- (এস.এম.পি)’র এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মুনাদির ইসলাম চৌধুরীর বদলির আদেশ পত্যাহারের দাবীতে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সরকার নিবন্ধনকৃত সামাজিক সংগঠন ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১৭ সেপ্টেম্বর রোববার বিকেলে সাহেবের বাজারে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

21769562_1947217738830194_790048923_n
সংস্থার সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ উছতার আলী ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল বাছিতের যৌথ পরিচালনায় আলোচনা সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাহেবের বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার কবি জহির মোহাম্মদ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জালাল উদ্দীন, সাহেবের বাজার সিএনজি স্টপেজের সভাপতি এম নুরুল ইসলাম, মোঃ ফয়জুর রহমান, ক্লাবের সাবেক সহ সভাপতি মোঃ আব্দুল মতিন, সহ সেক্রেটারি মোঃ ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মালিক, প্রচার সম্পাদক সাইদুর রহমান, এসময় উপসস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী লিয়াকত আলী মখন, আব্দুল হামিদ, মোস্তফা মিয়া, আয়নাল মিয়া, সদর উপজেলা যুবলীগ নেতা মোক্তার খাঁ, ক্লাবের সদস্য বশির আহমদ, মুকিত মিয়া, রিপন আহমদ, আব্দুস শহীদ,

এ সময় বক্তারা একজন সৎ পুলিশ অফিসারকে বদলির আদেশ প্রত্যাহার করে স্ব পদে বহাল রাখার জন্য উপসস্থিতি সবাই প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Related Articles

Back to top button